মূল অংশে যান
বাংলা বায়োডাটা

বিয়ের বায়োডাটা ফরম PDF ডাউনলোড: প্রিন্ট করে হাতে লিখুন

যাঁরা হাতে লিখতে চান বা দোকান থেকে প্রিন্ট করবেন, তাঁদের জন্য ফাঁকা বায়োডাটা ফরম। নিচ থেকে পছন্দের ফরমটি ডাউনলোড করুন, কোনো সাইন ইন লাগবে না।

লগইন ছাড়াই শুরু। নমুনার তথ্য বদলে নিজের তথ্য লিখুন, PDF ডাউনলোড ফ্রি।

ক্লাসিক বিয়ের বায়োডাটা টেমপ্লেট – মেরুন ও সোনালি বর্ডার, ডান পাশে ছবি
নমুনা: ক্লাসিক টেমপ্লেট (কাল্পনিক তথ্য)

ফাঁকা ফরম ডাউনলোড করুন

প্রতিটি ফরম A4 মাপের, সব প্রচলিত অংশসহ আর হাতে লেখার মতো ফাঁকা লাইন:

হাতে লেখার কয়েকটি টিপস

  • কালো বা নীল কলম ব্যবহার করুন, পরিষ্কার ও বড় অক্ষরে লিখুন।
  • ছবি আঠা দিয়ে লাগালে ফরমের ছবির ঘরে বসান, স্ট্যাপল করবেন না।
  • লেখা শেষে একটি ফটোকপি বা ফোনে ছবি তুলে রাখুন।
  • ফাঁকা রাখা ঘরে দাগ টেনে দিন, যাতে পরে কেউ কিছু যোগ করতে না পারে।

হাতে লেখার চেয়ে সহজ উপায়

হাতের লেখায় কাটাকাটি হলে নতুন করে লিখতে হয়। অনলাইনে ফ্রি বায়োডাটা মেকারে একই ফরম পূরণ করলে যতবার খুশি বদলাতে পারবেন, আর টাইপ করা নির্ভুল PDF, ছবি বা Word ফাইল পাবেন। ফাঁকা রাখা ঘর বায়োডাটায় দেখায়ই না।

ফরমের কোন ঘরে কী লিখবেন তা জানতে পড়ুন বিয়ের বায়োডাটা ফরমেট।

হালনাগাদ:

সাধারণ জিজ্ঞাসা

ফাঁকা ফরম ডাউনলোড করতে কি সাইন ইন লাগে?
না। ফাঁকা ফরমগুলো সরাসরি ডাউনলোড করা যায়, সম্পূর্ণ ফ্রি।
ফরমটি কোন মাপে প্রিন্ট করব?
A4 কাগজে, প্রিন্টারে "Actual size" বা ১০০% বেছে নিন, যাতে বর্ডার কেটে না যায়।
হাতে না লিখে অনলাইনে পূরণ করা যায়?
যায়, আর সেটাই বেশি পরিচ্ছন্ন হয়। অনলাইনে ফর্ম পূরণ করলে লেখা টাইপ করা অবস্থায় নির্ভুল PDF পাবেন।
ইংরেজি ফাঁকা ফরম আছে?
হ্যাঁ, প্রতিটি ফরম ইংরেজিতেও আছে। ইংরেজি পাতার লিংক নিচে দেওয়া আছে।