গোপনীয়তা নীতি
হালনাগাদ:
এই নীতিতে "আমরা" বলতে BanglaBiodata-কে বোঝানো হয়েছে। আমরা সহজ ভাষায় জানাচ্ছি আপনার কোন তথ্য রাখা হয়, কেন রাখা হয় আর আপনার কী কী অধিকার আছে।
সংক্ষেপে
- আমরা আপনার তথ্য কারও কাছে বিক্রি করি না।
- আপনার বায়োডাটা শুধু আপনিই দেখতে পারেন — যদি না আপনি নিজে শেয়ার লিংক চালু করেন বা ZutiMatch-এ প্রকাশ করতে রাজি হন।
- শেয়ার লিংকে মোবাইল নম্বর ও অভিভাবকের তথ্য সবসময় লুকানো থাকে।
- আপনি যেকোনো সময় সব তথ্য, চাইলে অ্যাকাউন্টসহ, স্থায়ীভাবে মুছে ফেলতে পারেন।
আমরা কোন তথ্য রাখি
অ্যাকাউন্টের তথ্য। কীভাবে সাইন ইন করছেন তার ওপর নির্ভর করে আপনার ইমেইল ঠিকানা বা মোবাইল নম্বর, আর Google দিয়ে সাইন ইন করলে Google অ্যাকাউন্টের নাম।
বায়োডাটার তথ্য। ফর্মে আপনি যা লেখেন — নাম, জন্ম তারিখ, শিক্ষা, পেশা, পরিবার, প্রত্যাশা, যোগাযোগের তথ্য ইত্যাদি — আর আপনার বেছে নেওয়া টেমপ্লেট ও সেটিংস।
ছবি। আপনি ছবি দিলে, সেটি আপনার ফোন বা কম্পিউটারেই কেটে ছোট করা হয় এবং ছবির ভেতরের লোকেশন (GPS) ও অন্যান্য লুকানো তথ্য মুছে ফেলা হয়। শেয়ার লিংকের জন্য একটি ঝাপসা কপিও রাখা হয়।
আপনার সম্মতির রেকর্ড। ZutiMatch-এ প্রকাশে রাজি হলে কখন রাজি হয়েছেন, কোন লেখা দেখে রাজি হয়েছেন এবং কখন প্রত্যাহার করেছেন।
ডাউনলোডের হিসাব। কোন বায়োডাটা কোন ফরম্যাটে (PDF/ছবি) কখন ডাউনলোড হয়েছে।
SMS-এর রেকর্ড। মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করলে কোড পাঠানোর একটি রেকর্ড রাখা হয় (সময়, পাঠানো হয়েছে কি না, SMS প্রতিষ্ঠানের রেফারেন্স)। এতে আপনার নম্বর থাকে না, তার বদলে থাকে নম্বর থেকে তৈরি একটি একমুখী কোড।
নিরাপত্তার জন্য সাময়িক তথ্য। অপব্যবহার ঠেকাতে কিছু কাজের সংখ্যা (যেমন PDF তৈরি) আপনার অ্যাকাউন্ট বা IP ঠিকানার ভিত্তিতে গোনা হয়। এই হিসাব দুই দিনের মধ্যে মুছে যায়।
আপনার ডিভাইসে রাখা খসড়া। সাইন ইন ছাড়া লেখা বায়োডাটা শুধু আপনার ব্রাউজারে (এই ডিভাইসে) থাকে; আমাদের সার্ভারে যায় না।
কেন রাখি
বায়োডাটা তৈরি, সংরক্ষণ, ডাউনলোড ও শেয়ার করার সুবিধা দিতে; আপনার অনুরোধে ZutiMatch-এ প্রকাশ করতে; আর সেবাটিকে অপব্যবহার থেকে রক্ষা করতে। আমরা বিজ্ঞাপনের জন্য আপনার বায়োডাটার তথ্য ব্যবহার করি না।
কাদের সাথে তথ্য শেয়ার হয়
সেবাটি চালাতে আমরা কয়েকটি প্রতিষ্ঠানের সাহায্য নিই। তারা শুধু আমাদের হয়ে কাজটুকুর জন্য তথ্য পায়:
- Supabase — ডাটাবেস, সাইন ইন ও ছবি সংরক্ষণ (সার্ভার দক্ষিণ কোরিয়ায়)।
- Hostinger — ওয়েবসাইট চালানো ও PDF তৈরি।
- Alpha SMS (sms.net.bd, বাংলাদেশ) — মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করলে কোড পাঠানো। তারা আপনার নম্বর ও কোডটি পায়।
- Google — Google দিয়ে সাইন ইন করলে।
- Cloudflare (Turnstile) — রোবট ঠেকানোর যাচাই।
- Meta (Facebook) — বায়োডাটা ডাউনলোড বা নতুন অ্যাকাউন্ট খোলা হলে সেটুকু জানানো হয়, বিজ্ঞাপন মাপার জন্য; নিচে দেখুন।
- Google Analytics ও Meta (Facebook) Pixel — শুরু থেকেই চালু; চাইলে বন্ধ করতে পারেন, নিচে দেখুন।
- অ্যান্ড্রয়েড অ্যাপে Meta (Facebook) SDK — অ্যাপ ইনস্টল ও বিজ্ঞাপনের ফলাফল মাপার জন্য; নিচে দেখুন।
ZutiMatch আপনার বায়োডাটা পাবে শুধুমাত্র আপনি নিজে "ZutiMatch-এ প্রকাশ করতে চাই" বেছে নিলে। প্রকাশ বন্ধ করলে আর নতুন করে শেয়ার হবে না।
আইনগতভাবে বাধ্য হলে ছাড়া আমরা অন্য কারও সাথে আপনার তথ্য শেয়ার করি না।
কুকি ও অ্যানালিটিক্স
সাইন ইন ও আপনার খসড়া মনে রাখার মতো জরুরি কাজের জন্য কিছু কুকি ও ব্রাউজার স্টোরেজ লাগে। আমরা Google Analytics ও Meta Pixel ব্যবহার করি, যেগুলো কুকি রাখে। এগুলো শুরু থেকেই চালু থাকে, আগে জিজ্ঞেস করা হয় না। এগুলো জানায় কোন পাতা দেখা হয়েছে আর আমাদের বিজ্ঞাপন কেমন কাজ করছে — কিন্তু আপনার বায়োডাটার কোনো তথ্য এদের কাছে কখনো পাঠানো হয় না, আর শেয়ার করা বায়োডাটার পাতায় এগুলো চলে না। পাতার নিচে "কুকি সেটিংস" থেকে যেকোনো সময় আপনার ডিভাইসে এগুলো বন্ধ করতে পারেন; বন্ধ করলে এদের কুকি মুছে যায়। বায়োডাটা ডাউনলোড বা নতুন অ্যাকাউন্ট খোলা হলে আমরা Meta-কে জানাই যে কাজটি হয়েছে, যাতে আমাদের বিজ্ঞাপন কতটা কাজ করছে তা বোঝা যায়। কুকি বন্ধ করলেও এটুকু জানানো হয়। এতে থাকে আপনার IP ঠিকানা ও ব্রাউজারের ধরন, Facebook বা Instagram-এর বিজ্ঞাপন থেকে এলে সেই ক্লিকের আইডি, আর সাইন ইন করা থাকলে আপনার ইমেইল বা ফোন নম্বর ও অ্যাকাউন্ট আইডির এনক্রিপ্ট করা (hashed) রূপ। এই রূপ থেকে নম্বর বা ঠিকানা আবার বের করা যায় না; Meta শুধু একই মানুষকে চিনতে এটি ব্যবহার করে। কুকি বন্ধ না করলে Meta-র কুকি আইডি ও এই ব্রাউজারের একটি এলোমেলো আইডিও যায়। আপনার নাম বা বায়োডাটার কোনো তথ্য কখনো পাঠানো হয় না, আর ইমেইল ও ফোন নম্বর কখনো পড়ার মতো রূপে যায় না। কুকি বন্ধ না করলে, বিজ্ঞাপন মাপতে আমাদের সার্ভারও একইভাবে Meta-কে জানায় আপনি সাইটের কোন পাতা খুলেছেন (ঠিকানার "?"-এর পরের অংশ ছাড়া), যাতে Pixel আটকে থাকলেও মাপা যায়। অ্যাকাউন্ট ছাড়া একবার ডাউনলোডের সুযোগ দিতে আমরা একটি ছোট কুকি রাখি, যাতে শুধু লেখা থাকে যে এই ডিভাইসে সুযোগটি ব্যবহার হয়েছে। আমাদের কোনো বিজ্ঞাপন থেকে এলে একটি কুকিতে ৩০ দিন সেই বিজ্ঞাপনের ক্যাম্পেইন ও বিজ্ঞাপনের নাম আর একটি এলোমেলো আইডি থাকে, যাতে আমরা গুনতে পারি কোন বিজ্ঞাপন থেকে ডাউনলোড বা নতুন অ্যাকাউন্ট হলো। এটি শুধু আমাদের কাছে থাকে, Meta বা অন্য কাউকে পাঠানো হয় না।
আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ
আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল ও বিজ্ঞাপনের ফলাফল মাপার জন্য Meta (Facebook) SDK ব্যবহার করে। এতে আপনার ফোনের বিজ্ঞাপন আইডি ও সাধারণ অ্যাপ ইভেন্ট (যেমন অ্যাপ খোলা, অ্যাকাউন্ট তৈরি, ডাউনলোড) Meta-র সাথে শেয়ার হতে পারে। বায়োডাটার কোনো তথ্য (নাম, ছবি, যোগাযোগের তথ্য বা অন্য কিছু) কখনো Meta-র সাথে শেয়ার করা হয় না। ফোনের Google সেটিংস থেকে আপনি বিজ্ঞাপন আইডি রিসেট বা মুছে ফেলতে পারেন।
কতদিন রাখি
আপনার বায়োডাটা, ছবি, সম্মতির রেকর্ড ও ডাউনলোডের হিসাব থাকে যতদিন না আপনি মুছে ফেলেন। কোনো বায়োডাটা মুছলে তার ছবি, শেয়ার লিংক, সম্মতি ও ডাউনলোডের হিসাবও মুছে যায়।
আপনার অধিকার
- যেকোনো সময় নিজের বায়োডাটা দেখা ও বদলানো।
- শেয়ার লিংক বন্ধ করা।
- ZutiMatch-এ প্রকাশ প্রত্যাহার করা।
- "আমার বায়োডাটা" পাতা থেকে সব তথ্য মুছে ফেলা, চাইলে অ্যাকাউন্টসহ।
- আপনার তথ্য নিয়ে প্রশ্ন বা অভিযোগ জানানো।
অন্য কারও বায়োডাটা
অনেকে পরিবারের সদস্যের হয়ে বায়োডাটা বানান। সেক্ষেত্রে যার বায়োডাটা, তার সম্মতি নিয়েই তথ্য দিন — বিশেষ করে শেয়ার বা ZutiMatch-এ প্রকাশের আগে। বায়োডাটায় পরিবারের অন্য সদস্যদের নামও থাকে; প্রয়োজনের বাইরে তাদের তথ্য দেবেন না।
বয়স
BanglaBiodata প্রাপ্তবয়স্কদের (১৮ বছর বা তার বেশি) জন্য। অপ্রাপ্তবয়স্কের বায়োডাটা তৈরি করা যাবে না।
নিরাপত্তা
আপনার তথ্য এনক্রিপ্টেড সংযোগে (HTTPS) পাঠানো হয়। প্রতিটি অ্যাকাউন্ট শুধু নিজের তথ্য দেখতে পারে, ছবি ব্যক্তিগত স্টোরেজে থাকে এবং কেবল স্বল্পমেয়াদি লিংকে দেখানো হয়। তবুও ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয় — তাই বায়োডাটায় জাতীয় পরিচয়পত্র নম্বর বা পুরো ঠিকানার মতো তথ্য দেবেন না।
নীতিতে পরিবর্তন
এই নীতি বদলালে এই পাতায় হালনাগাদের তারিখসহ জানানো হবে। বড় পরিবর্তন হলে, বিশেষ করে ZutiMatch-এ প্রকাশের শর্তে, আমরা আবার আপনার সম্মতি চাইব।
যোগাযোগ
গোপনীয়তা নিয়ে যেকোনো প্রশ্ন বা তথ্য মোছার অনুরোধে লিখুন: [email protected]