বাংলা বায়োডাটা অ্যাপ
ফোনেই বিয়ের বায়োডাটা বানান — ইন্টারনেট বা লগইন ছাড়াই। ওয়েবসাইটের সব ডিজাইন অ্যাপেও আছে।
- ইন্টারনেট ছাড়াই বানানো, বদলানো ও ডাউনলোড।
- PDF, ছবি ও WhatsApp-এ পাঠানোর মাপে নামান।
- তথ্য আপনার ফোনেই, লক করা অবস্থায় থাকে; চাইলে অ্যাকাউন্টে ব্যাকআপ।
অ্যাপে কী কী করা যায়
ওয়েবসাইটের মতোই অ্যাপে ১০০+ টেমপ্লেট, বাংলা ও ইংরেজি বায়োডাটা আর নির্ভুল বাংলা যুক্তাক্ষর আছে। একবার নামানোর পর ইন্টারনেট ছাড়াই বায়োডাটা লেখা, এডিট আর PDF বা ছবি হিসেবে সেভ করা যায়। লগইন করলে বায়োডাটা ওয়েবসাইটের সঙ্গে মিলে যায়, তাই ফোনে শুরু করে কম্পিউটারে শেষ করতে পারেন। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি, কোনো বিজ্ঞাপন বা জলছাপ নেই।
কীভাবে ইনস্টল করবেন
- ওপরের "Google Play" বোতামে চাপুন।
- Play Store খুললে "ইনস্টল" চাপুন।
- অ্যাপ খুলে বায়োডাটা বানানো শুরু করুন। নতুন সংস্করণ Play Store নিজেই আপডেট করে দেবে।
আগে ওয়েবসাইট থেকে অ্যাপ নামিয়েছিলেন?
ওয়েবসাইটের পুরনো অ্যাপ Play Store থেকে আপডেট হবে না। পুরনো অ্যাপটি একবার মুছে (আনইনস্টল) Google Play থেকে নতুন করে নামান। আগে অ্যাকাউন্টে লগইন করে ব্যাকআপ চালু রাখলে আপনার সব বায়োডাটা নতুন অ্যাপে ফিরে আসবে।
