মূল অংশে যান
বাংলা বায়োডাটা

ইসলামিক বায়োডাটা ব্যাকগ্রাউন্ড: ফ্রি ডাউনলোড (PNG)

Word, Canva বা প্রিন্টের জন্য বায়োডাটার সুন্দর ইসলামিক ব্যাকগ্রাউন্ড খুঁজছেন? নিচের ৮টি ডিজাইন ফ্রি ডাউনলোড করুন। লেখা বসানো ঝামেলা মনে হলে তৈরি ইসলামিক টেমপ্লেটে সরাসরি বানান।

লগইন ছাড়াই শুরু। নমুনার তথ্য বদলে নিজের তথ্য লিখুন, PDF ডাউনলোড ফ্রি।

ইসলামিক বিয়ের বায়োডাটা টেমপ্লেট – সবুজ ও সোনালি তারার বর্ডার, বিসমিল্লাহ ও আর্চ আকৃতির ছবি
নমুনা: ইসলামিক টেমপ্লেট (কাল্পনিক তথ্য)

ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড

প্রতিটি ব্যাকগ্রাউন্ড A4 মাপের, মাঝখানে লেখার জন্য পরিষ্কার জায়গা রাখা। শুধু জ্যামিতিক নকশা ও রেখা, কোনো ছবি বা লেখা নেই।

কীভাবে ব্যবহার করবেন

  • Word-এ: Insert → Pictures দিয়ে ছবিটি বসান, তারপর Wrap Text → Behind Text বেছে নিয়ে পুরো পাতা জুড়ে টেনে দিন। এবার ওপরে আপনার বায়োডাটা লিখুন।
  • প্রিন্টে: ব্যাকগ্রাউন্ডটি A4-এ প্রিন্ট করে হাতে লিখতে পারেন। হাতে লেখার জন্য দাগ টানা ফরম চাইলে দেখুন বায়োডাটা ফরম PDF ডাউনলোড।
  • ডিজাইন অ্যাপে: যেকোনো অ্যাপে ব্যাকগ্রাউন্ড হিসেবে বসিয়ে লেখা যোগ করুন। বাংলা লিখলে চূড়ান্ত ফাইলে যুক্তাক্ষর ঠিক আছে কি না দেখে নিন।

লেখা বসানোর ঝামেলা ছাড়া

প্রতিটি ব্যাকগ্রাউন্ডের নিচে একটি মানানসই টেমপ্লেটের লিংক আছে। সেখানে শুধু ফর্ম পূরণ করবেন; নকশা, বিসমিল্লাহ আর ধর্মীয় অংশ আগে থেকেই থাকে, আর PDF-এ বাংলা যুক্তাক্ষর নির্ভুল আসে। সব ইসলামিক টেমপ্লেট দেখুন টেমপ্লেট গ্যালারিতে, আর ধর্মীয় অংশ কীভাবে লিখবেন তা পাবেন মুসলিম বিয়ের বায়োডাটা গাইডে।

হালনাগাদ:

সাধারণ জিজ্ঞাসা

এই ব্যাকগ্রাউন্ডগুলো কি ফ্রি?
হ্যাঁ, নিজের বা পরিবারের বায়োডাটার জন্য সম্পূর্ণ ফ্রি। সবগুলো আমাদের নিজস্ব ডিজাইন।
ব্যাকগ্রাউন্ডের ওপর লেখা কীভাবে বসাব?
Word-এ ছবিটি "Behind text" হিসেবে বসিয়ে তার ওপর লিখুন, অথবা যেকোনো ডিজাইন অ্যাপে ব্যবহার করুন। সহজ উপায়: আমাদের ইসলামিক টেমপ্লেটে ফর্ম পূরণ করলে নকশা নিজে থেকেই থাকে।
ছবির মাপ কত?
A4 মাপ, ১২৪০ × ১৭৫৪ পিক্সেল (১৫০ ডিপিআই), প্রিন্ট আর ফোন দুটোর জন্যই যথেষ্ট।
এতে কি আরবি লেখা আছে?
না। ব্যাকগ্রাউন্ডে শুধু জ্যামিতিক নকশা; বিসমিল্লাহ বা অন্য লেখা আপনি নিজের মতো যোগ করতে পারবেন।